বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিএনপি বনাম আওয়ামী লীগ-নিষিদ্ধ আওয়ামী লীগের সামনে কোন পথ? ঢাকার যেসব এলাকায় আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফুলবাড়ী সীমান্তে ১ লাখ ৭৪ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সরবরাহ নিয়ে শঙ্কা, আবারও বাড়ল তেলের দাম

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

দেশের জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবেলায় টেকসই বায়োগ্যাস প্রযুক্তি প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করছে।

আজ কক্সবাজারের লিংক রোড সংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বর্তমানে স্বল্প পরিসরে বাস্তবায়িত এই কার্যক্রমকে আগামীতে দেশব্যাপী ব্যাপক রূপ দেওয়া হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান থেকে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধ করতে ২ জন খামারিকে ১.৫ লক্ষ টাকা করে ঋণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাসের সুবিধা ও প্রত্যক্ষ উপকারিতা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে একটি বুকলেট তৈরি করা হবে, যা মাঠ পর্যায়ে বিতরণ করে খামারিদের অনুপ্রাণিত করা হবে। যুবদের শক্তির ওপর গভীর আস্থা প্রকাশ করে তিনি বলেন, তরুণ সমাজই দেশের প্রকৃত চালিকাশক্তি এবং তারাই আগামী দিনের নেতৃত্ব দিয়ে দেশের সার্বিক পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, যুগের চাহিদা বিবেচনায় যুব উন্নয়ন কেন্দ্রের ট্রেডগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ফ্রিল্যান্সিং, কেয়ার গিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো যুগোপযোগী খাতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। নিজের গৃহস্থালি চাহিদা মিটিয়ে কীভাবে বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়ানো যায়, সে পরিকল্পনাও নেওয়া হয়েছে। যুব উন্নয়নের প্রতিটি সেবা দেশের একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102