রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে—চীফ হুইপ নূরুল ইসলাম মনি লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ উত্তরায় ‘আলোকিত কুরআন’ কর্মসূচিতে ১৫ শিক্ষার্থীকে কুরআন ও সনদ প্রদান উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ

দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রুকন উদ্দিন,
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজায় নেত্রকোণার কেন্দুয়ার দুইশো সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের এ উপহার সামগ্রিক (শাড়ি) বিতরণ করা হয়।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান প্রমূখ।

এছাড়া কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ সনাতন ধর্মাবলম্বীর অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার শাড়ি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীগণ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102