শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য: প্রধানমন্ত্রী সেই সহকারী পাইলটের মোবাইলে যা পাওয়া গেল, প্রকাশ হলো পরিচয় মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। আজ বৃহস্পতিবারও সমন্বিত সেই দামেই বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102