শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য: প্রধানমন্ত্রী সেই সহকারী পাইলটের মোবাইলে যা পাওয়া গেল, প্রকাশ হলো পরিচয় মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়সাহেব বাজারে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। ইশরাক হোসেন বলেন, ‘দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ অপকর্ম করলে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সাধারণত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলের পরিচয়ই অপকর্মে ব্যবহারের চেষ্টা করা হয়। বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘গতকাল এ বিষয়ে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ কী, তা দ্রুত ২৪ ঘণ্টার মধ্যে দেখিয়ে দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি তা মেনে পদত্যাগ করেছেন।’

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ঢাকা-৬ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তাদের ওপর আস্থা রয়েছে বলেও জানান তিনি।

দলের পরিচয় ব্যবহার করে যারা অপকর্মে জড়াচ্ছেন, তাদের তালিকা করারও নির্দেশ দেন ইশরাক হোসেন।

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। জনগণ নিজেদের বিবেচনায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

এলাকার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট ছিল। তবে পরিস্থিতি এখন কাটিয়ে ওঠা শুরু হয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আগামী কয়েক বছরের মধ্যে লোডশেডিং বা কোনো ধরনের ঘাটতি না থাকে এবং পর্যাপ্ত মজুত রাখা যায়।

এলাকার ছোট-বড় যেকোনো সমস্যা দ্রুত তাঁর কাছে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ সময় রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102