জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে ‘সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের কথা তুলে ধরেছেন। আর এই নীতির প্রতি সমর্থনে কর্মসূচি পালন করেছে ওয়াশিংটন ডিসি বিএনপি।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে মতবিনিময়সভা ও রোড শো করে দলটি।
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন ওয়াশিংটন ডিসি সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মোস্তাফিজুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি মজনু মিয়া, জাহিদ খান, মোশাররফ হোসেন ও মোখলেসুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ ও মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল মুক্তাদির।
সভায় আরো বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান ও জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রেজওয়ান আনসারী পল্লব প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সদস্য সাঈদ ইউসুফ, আনোয়ার মাহমুদ, মো. আলী হায়দার, আনসার আহমেদ, তৌফিকুল ইসলাম, রেজাউল করিম, গোলাম ফারুকী কিরণ, শফিকুল ইসলাম মোল্লা, তালহা রহমান, এনায়েত খাঁন, আলাউদ্দিন ও নেসার আহম্মেদ।
ওয়াশিংটন ডিসি বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের মাধ্যমে নেতাকর্মীদের মাঝে নতুনভাবে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা ওয়াশিংটন ডিসি বিএনপি ঐক্যবদ্ধ আছি।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে চাই। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীর পাশে বাংলাদেশের পাশে আছি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বিএনপিকে শক্তিশালী করতে আমরা সব সময় প্রস্তুত আছি।
ওয়াশিংটন ডিসি বিএনপির সহসভাপতি মজনু মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে অবস্থানকালীন আমরাও নিউইয়র্কে অবস্থান করছি। আমরা যুক্তরাষ্ট্রে থাকলেও সব সময় বাংলাদেশের পাশে আছি।
বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা সর্বাত্মকভাবে কাজ করছি। বিএনপিকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।