শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের

জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পরীক্ষাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, আগামী বছর কোনো ধরনের বিঘ্ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন। পাবলিক পরীক্ষা এড়িয়ে সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করছি, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।

সম্ভাব্য নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রথমে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রমও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102