বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ কবরস্থানসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান তালুকদার (৪৮) নামের এক অ্যাক্সেসরিজ লেভেল অপারেটর নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পিরোজপুর সদর উদয়কাঠী গ্রামের আব্দুস সোবাহান তালুকদারের ছেলে। তিনি তুরাগ নলভোগ ব্যাচেলার বাসায় থাকতেন বলে জানা গেছে।

নিহতের রুমমেট আকরাম হোসেন জানান, বুধবার রাতে তিনি কাঁচা বাজার করতে বের হয়েছিলেন। কবরস্থানসংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102