ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালামের উদ্যোগে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর লেক পার্ক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ অভিযানে উত্তরা পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লেক পার্ক এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে এমন ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি অপসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক সোলাইমান হাসান ও আনোয়ার ঢালী, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য রিয়াদ সরকার হীরা, যুবদল নেতা শাহাদাত হোসেন ফেলু, তানভীর ও নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অভিযানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।