শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! গণঅধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪ পাকিস্তানকে কবর দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছি : ফজলুর রহমান উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ নায়ক হানিফ ফ্লাইওভারে ব্যাংককর্মী নিহত, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার আসিয়ান কাপের দলে কারা সুযোগ পেলেন উন্নয়নে পিছিয়ে থাকবে না কোনো অঞ্চল : জোনায়েদ সাকি

আসিয়ান কাপের দলে কারা সুযোগ পেলেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

অপেক্ষা ফুরাচ্ছে। বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার। আসিয়ান কাপে অভিষেক হতে পারে তিন প্রবাসী ফুটবলার—ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতফুসার।
তাদের নিয়েই আজ ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্যাম্পে ছিলেন না ফারহান আলী ওয়াহিদ। সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন এই সেন্টার ফরোয়ার্ড।

তিন প্রবাসীর সঙ্গে এবারের দলে আছেন আগে থেকেই জাতীয় দলে থাকা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামরা। এ ছাড়া পরিচিত মুখরাই আছেন কোচ টমাস ডুলির স্কোয়াডে। বিপরীতে বাদ পড়েছেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, সাইফ কেরাওয়ালা ও ইউসুফ আহমদের মতো প্রবাসী খেলোয়াড়রা। জায়গা হয়নি গোলরক্ষক আনিসুর রহমান জিকোরও।

আগামীকাল ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। ‎আসিয়ান কাপে ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে আসিয়ান কাপের অভিযান শুরু বাংলাদেশের। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপরীতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।

‎সব ম্যাচই জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে খেলবেন হামজা-জামালরা। ম্যাচগুলো দেখা যাবে টি-স্পোর্টসে।
আসিয়ান কাপের দল :

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ।

মিডফিল্ডার : মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়।

ফরোয়ার্ড : শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102