বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা-কোনটি উপকারী? রেকর্ড ভর্তি, শয্যা সংকট, অক্টোবর ঘিরে বড় শঙ্কা

কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় ইসলাম উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইসলাম উদ্দিন উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামের মৃত লরু শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষরা ওই জমি থেকে মাটি আনতে গেলে নিহত ইসলাম বাঁধা দিলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হলে একপর্যায়ে ইসলাম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতেে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে সেবাশুশ্রূষা করার পর অবস্থার অবনতি ঘটলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী দিলুরা বেগম ও ছেলে হোসেন মিয়ার অভিযোগ, বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে একই এলাকার আজিজুল, মাজু মিয়াসহ কয়েকজনের সঙ্গে ইসলাম উদ্দিনের ধাক্কাধাক্কি হয়। তাদের দাবি, ওই ঘটনার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেছেন।

এবিষয়ে প্রতিপক্ষ আজিজুলের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করলেও কিছু না বলে কল কেটে দেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির পর ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102