শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩ ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ৩ মাসের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন স্বাধীন জীবন কাটাতে রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই ফুটবলার ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভালুকায় মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৮ কর্মী আটক ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক

স্বাধীন জীবন কাটাতে রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই ফুটবলার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

লন্ডনের ফুটবলের সাধারণ মাঠ থেকে সোজা উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার এক বিরল সুবর্ণ সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু রাজকীয় সিংহাসনের মোহ আর রাজমুকুটের চেয়ে নিজের ফুটবল ক্যারিয়ার ও বর্তমান স্বাধীন জীবনকেই বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী জর্জ ডেসমন্ড কামুরাসি।

ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব ‘এসই ডনস’-এর অধিনায়ক ও গোলকিপার কামুরাসি ছিলেন তোড়ো রাজ্যের পরবর্তী রাজা হিসেবে উত্তরাধিকার কমিটির প্রথম পছন্দ। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দিয়েছেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই কিপার। তোড়ো রাজ্যের রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো নিশ্চিত করেছেন, কামুরাসি জানিয়েছেন তার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে এবং এই মুহূর্তে তিনি রাজপদের দায়িত্ব নিতে পারছেন না।

প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের চাচাতো ভাই ছিলেন কামুরাসি।

গত ২৭ আগস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মাত্র ৩৪ বছর বয়সে মারা যান ওয়ো। মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে খ্যাত এই শাসকের প্রয়াণের পরই শুরু হয় নতুন রাজা খোঁজার প্রক্রিয়া।
কমিটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রাজ হওয়ার সুযোগ হাতছাড়া হলেও ফুটবলেই থেকে যাচ্ছেন ‘বিগ জি’ নামে পরিচিত কামুরাসি। কামুরাসির অসম্মতির পর অবশেষে সাবেক টেলিভিশন উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা হিসেবে ঘোষণা করেছে উত্তরাধিকার কমিটি।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ক্লাব এসই ডনসের অপরিহার্য সদস্য কামুরাসি। তার নেতৃত্বেই প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এফএ কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে ক্লাবটি। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে তারা দ্বিতীয় বাছাই পর্বে জায়গা নিশ্চিত করেছে, যেখানে আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির মুখোমুখি হবে দলটি।

উল্লেখ্য, উগান্ডায় নির্বাচিত সরকার ও প্রেসিডেন্ট থাকায় তোড়ো রাজ্যের রাজার কোনো নির্বাহী রাজনৈতিক ক্ষমতা থাকে না। তবে তোড়োসহ দেশটির ঐতিহ্যবাহী রাজপরিবারগুলো এখনো স্থানীয় সংস্কৃতি ও সামাজিকভাবে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102