শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় ‘আলোকিত কুরআন’ কর্মসূচিতে ১৫ শিক্ষার্থীকে কুরআন ও সনদ প্রদান উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি ক্যাকটাস প্রকৃতির অপরুপ সৌন্দর্য ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজের দেশের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাপিয়ে ২০২৩-২৪ বা ২০২৬ ব্যালন ডি’অরের দৌড়ে লিওনেল মেসিকেই সবার ওপরে রাখছেন ফরাসি ফুটবল কিংবদন্তি ও জাতীয় দলের প্রধান কোচ জিনেদিন জিদান। ৩৯ বছর বয়সেও মেসির ফুটবলের সর্বোচ্চ স্তরে দাপিয়ে বেড়ানো দেখে মুগ্ধ টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই কোচ।

২০২৫-২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দারুণ পারফর্ম করে মেজর লিগ সকার (এমএলএস) শিরোপা জেতান মেসি। সেখানে ৪৯ ম্যাচে ৪৫টি গোল ও ৩০টি অ্যাসিস্টের অবিশ্বাস্য পরিসংখ্যান গড়েন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পথে একাই ৮টি গোল করেন। এই অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করেই ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন আর্জেন্টাইন এই জাদুকর।

মেসির এমন অলৌকিক ছন্দে বিস্ময় প্রকাশ করে জিদান বলেন, ‘আমি হলে মেসিকে ১০০ বার ভোট দিতাম। আমার মনে হয় মানুষ এখনো বুঝতে পারছে না, ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় থাকাটা কতটা অবিশ্বাস্য ব্যাপার।’

ফুটবল ইতিহাসের সেরা কে সর্বকালের সেরা এই বিতর্ককেও এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন জিজু। স্পষ্ট ভাষায়, “মেসি যদি আবার এই পুরস্কার জেতে, তাতে আমি বিন্দুমাত্র অবাক হবো না।

যার মনে এখনো ‘সর্বকালের সেরা’ নিয়ে সন্দেহ আছে, সত্যি বলতে ফুটবল সমাজে তার কোনো স্থান থাকা উচিত নয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102