বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আজ ১০ সেপ্টেম্বর উত্তরা কমিউনিটি সেন্টারে
দারুল আজহার মডেল মাদ্রাসার উত্তরা প্রধান ক্যাম্পাসের দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিশ্বাসভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান জানিয়েছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন ইসলামী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। তিনি আশ্বস্ত করেন ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোন তথ্য সন্ত্রাস বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

দারুল আজহার ফাউন্ডেশন এর ম্যানেজিং ট্রাস্টি ও দারুল আজহার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আব্দুল লতিফ মাসুম।

বিশেষ অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আব্দুল জলিল।

মাদ্রাসার কো অর্ডিনেটর মুফতি আবু সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পেশ করেন বৃহত্তর উত্তর ওলামা পরিষদের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন। টঙ্গী জামিয়া নুরিয়ার মুহাদ্দিস মাওলানা ইউসুফ শরীফ। বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম।

আজমপুর জামেয়া দারুল উলুম এর শাইখুল হাদিস হযরত মাওলানা আরিফ হক্কানী ঢাকা হুজুর।

বক্তব্য রাখেন মারকাজুদ দাওয়া ওয়াল এরশাদ এর মুহতামিম মুফতি ওসমান আশরাফী। দারুল কোরআন মাদ্রাসা ময়নাটেক এর মুহতামিম আব্দুল্লাহ আল মামুন। বাইতুস সালাম মাদ্রাসার মুহতামিম মুফতি মনসুর আহমদ। ফাউন্ডেশনের সদস্য মাওলানা কাওছার আহমদ সোহাইল।

প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য প্রধান ক্যাম্পাসের চিফ এডমিন খন্দকার মোহাম্মদ ইব্রাহিম জসিম। চিফ কো-অর্ডিনেটর মোতাহারদ্দিন। আলিম শ্রেণীর কো-অর্ডিনেটর ডঃ মাহমুদুল হাসান কিবরিয়া। ডিজিটাল ক্যাম্পাসের কোঅর্ডিনেটর শায়খ জালাল উদ্দিন রুমি।

অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মাওলানা হাবিবুর রহমান। কাঁচকূড়া ক্যাম্পাসের প্রিন্সিপাল মুফতি ইয়াহিয়া মাহমুদ। বয়েজ ক্যাম্পাসের হোস্টেল সুপার নিজাম উদ্দিন আহমেদ খন্দকার।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পর্যায়ের উপস্থাপনা পারফরম্যান্স আগত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক উত্তরীয় ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102