বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন অফিশিয়াল জার্সি ফুটবলপ্রেমীদের জন্য বাজারে নিয়ে এসেছে। বাফুফের কিট পার্টনার ‘দৌড়’।
তারাই নতুন জার্সি তৈরি করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দাম ও সংগ্রহের প্রক্রিয়া প্রকাশ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
অফিশিয়াল ম্যাচ জার্সি ১ হাজার ৬ শ টাকা দাম ধরা হয়েছে। কাস্টমাইজড করে নাম ও জার্সি নম্বরসহ ১ হাজার ৭ শ টাকা।
‘দৌড়’-এর নিজস্ব শোরুম না থাকায় দেশজুড়ে থাকা ইনফিনিটি মেগা মলের আউটলেটগুলোতে এই অফিশিয়াল জার্সি পাওয়া যাচ্ছে।
ঘরে বসে কিনতে চাইলে বাফুফের অফিশিয়াল কিট পার্টনার ‘দৌড়’-এর ফেসবুক পেজ বা অনলাইন স্টোর থেকে সরাসরি অর্ডার করা যাবে।
এত দাম হওয়ার কারণ সম্পর্কে দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী বলেন, ‘ফেব্রিকের কারণে দামটা একটু বেশি। তবে সামনে আমরা ফ্যান এডিশন করছি, যেটা ৭০০-৮০০ টাকার মধ্যে হতে পারে।
বাফুফের অনুমোদন পেলে এটা বাজারে ছাড়া হবে।