মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

“মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন” এই মূলমন্ত্রকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

দীর্ঘ তিন দশকের এই পথচলাকে স্মরণীয় করে রাখতে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনের নামকরণ করা হয়েছে “তিন দশকে শিকড়” ।

​সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৯শে নভেম্বর শিকড় তার যাত্রা শুরু করেছিল। সময়ের আবর্তনে মুক্ত চিন্তার পথচলায় সংগঠনটি গৌরবের ৩০টি বছর পার করেছে। তিন দশক ধরে শিকড় শাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চিত্রকলাসহ বিভিন্ন ধারার সাংস্কৃতিক চর্চাকে জীবন্ত রেখেছে এবং মুক্তবুদ্ধি ও মানবিক মূল্যবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ৩০ বছর পূর্তির এই আনন্দঘন আয়োজনে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যরা একত্রিত হয়ে উদযাপন করবেন এই দীর্ঘ সাংস্কৃতিক মহাযাত্রা, পাশাপাশি এতে অংশ নেবে ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এবং আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীবৃন্দ।

অনুষ্ঠান কর্মসূচি:
​প্রথম দিন: ১১ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার)
​সকাল ৯:০০ টা: কিট বিতরণ
​সকাল ১০:০০ টা: শোভাযাত্রা
​সকাল ১১:০০ টা: কেক কাটা
​বিকাল ৪:০০ টা: রিপোর্টিং
​বিকাল ৫:০০ টা: শিকড়-এর বর্তমান সদস্যদের পরিবেশনা
​রাত ৮:০০ টা: শিকড়-এর প্রাক্তন সদস্যদের পরিবেশনা
​রাত ১০:০০ টা: আড্ডা ও রাতের খাবার

দ্বিতীয় দিন: ১২ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)
​সকাল ১০:০০ টা: আড্ডা ও খেলাধুলা (রঙ খেলা, চ্যারেডস, চকলেট দৌড়, পিলো পাসিং)
​দুপুর ১:০০ টা: দুপুরের খাবার
​বিকাল ৩:০০ টা: মতবিনিময় সভা
​বিকাল ৫:০০ টা: ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের পরিবেশনা
​সন্ধ্যা ৬:৩০ টা: মণিপুরী নৃত্য
​সন্ধ্যা ৭:০০ টা: বাউল গোষ্ঠীর পরিবেশনা
​রাত ৮:৩০ টা: বিশেষ অতিথির পরিবেশনা

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102