শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মায়ের পর এবার শিশু কন্যার মৃত্যু ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত স্পিকারের সেই বক্তব্য নিয়ে যা বললেন তাসনিম জারা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আটলান্টিক মহাসাগর উপকূলের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগ স্কুলশিক্ষার্থী।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস এ তথ্য জানিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দেশটি সাঁও ফিলিপ শহরে ফেরার পথে পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৩২ জন আরোহী ছিল।

দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজে বেগ পেতে হয় উদ্ধারকারীদের।

দুর্ঘটনায় বাসচালকও নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102