সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আজ (রবিবার) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি জাতীয় সংসদ সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্ত করেন

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি পোনামাছ অবমুক্তকরণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হুইপবৃন্দ, সংসদ-সদস্যসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণে অংশগ্রহণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে লেকে রুই, কাতলা ও কালিবাউশ জাতীয় ৪৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংসদ সচিবালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102