রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নেপালে বন্যা ও ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩১ জনে। শনিবারের (৫ সেপ্টেম্বর) প্রাথমিক তথ্যে নিহতের সংখ্যা ১৩৪১ এবং পরবর্তীতে দুপুরের বুলেটিনে ১৩৪৪ জন বলা হলেও, জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) শনিবার সন্ধ্যা ৬টার বিজ্ঞপ্তিতে সংশোধিত চিত্র প্রকাশ করে নিহতের সংখ্যা ১৩৩১ জন হিসেবে নিশ্চিত করে।

রবিবার (৫ সেপ্টেম্বর) ভারতের বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে নেপাল পুলিশের সূত্র দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলমান থাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখনো নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে আপার ত্রিশুলি-১ প্রকল্পের টানেল থেকে এক চীনা নাগরিকও রয়েছেন।

উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে নেপাল সেনাবাহিনীর পাশাপাশি যুক্ত হয়েছে ভারতীয় বিশেষায়িত উদ্ধারকারী দল।

চিলিমে ও অন্যান্য দুর্গম টানেলগুলো থেকে পানি, কাদা ও ভারী ধ্বংসাবশেষ সরানোর কাজ যৌথভাবে পরিচালনা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নেপাল সরকারের চাহিদানুযায়ী এখন পর্যন্ত সাতটি বিমানে ৯৫ টন ত্রাণ সামগ্রী এবং টানেল ও ফরেনসিক বিশেষজ্ঞসহ ৫৪ সদস্যের একটি উদ্ধারকারী টিম কাঠমান্ডু পাঠানো হয়েছে। ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানান, দুর্গম ভূখণ্ডের কারণে ভারী যন্ত্রপাতি পৌঁছাতে সমস্যা হলেও সংযোগ সড়ক তৈরি করে উদ্ধারকাজ গতিশীল করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102