রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ডানে-বামে চাঁদাবাজ রেখে বিএনপির মাঝে চাঁদাবাজ খোঁজেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডানে-বামে চাঁদাবাজ বসিয়ে রেখে বিএনপির মাঝে চাঁদাবাজ খোঁজেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি নিজের ফোনে সাংবাদিকদের একটি ছবি দেখিয়ে বলেন, ‘এই যে আসিফ মাহমুদের ডান পাশে চাঁদাবাজ, বাম পাশে চাঁদাবাজ অথচ সে বিএনপির মধ্যে চাঁদাবাজ খোঁজে।

আসিফ মাহমুদের এক পাশে ইসহাক সরকার, আরেক পাশে শাহরিয়ার।
গত সোমবার (৩১ আগস্ট) পল্টনে আমজনতার দল আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা দেখা যায় ছবিটা স্পষ্ট? আচ্ছা বলেন তো, ইসহাক সরকারের বিরুদ্ধে যুগান্তর পত্রিকায় কি অভিযোগ প্রকাশিত হয়েছিল—পাথর দিয়ে মানুষ মারা…। চাঁদাবাজির লোভে পাথর দিয়ে মানুষ মারার অভিযোগ, তাই না? হেডলাইন তো এরকম ছিল।

আরেকজন শাহরিয়ার, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব। কয়েকদিন আগে গণমাধ্যমে কি নিউজ হলো— হোটেলে…সেখানে অনেক কিছু হয়েছে, হোক সমস্যা নেই, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। প্রবলেমটা হলো যে, হোটেলের বিলটা কেন দিল না? বছর ধরে সেখানে থাকল, গেল, বিভিন্ন লোকজনের আনাগোনা।’
তিনি আরো বলেন, ‘যাই হোক, আজকে আসিফ মাহমুদ সৌদি আরব থেকে ওমরাহ করে ফিরেছেন, আসিফের ডান পাশে চাঁদাবাজ, বাম পাশে চাঁদাবাজ।

সে আজকে বলছে যে, চাঁদাবাজি এবং সিন্ডিকেট আবারও ফিরে এসেছে। আসিফ মাহমুদের দুই পাশে চাঁদাবাজ অথচ সে বিএনপির মধ্যে চাঁদাবাজ খোঁজে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102