শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো লাশ উদ্ধার পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে : শিল্পমন্ত্রী শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প জটিল রোগে আক্রান্ত ৬ বছরের মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা কক্সবাজারকে মাদকমুক্ত করেই যেতে চাই আসিফ মাহমুদের দুর্নীতি এনসিপিতে ওপেন সিক্রেট : রাশেদ খান কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যা করে তার মরদেহ এক্সপ্রেসওয়েতে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

Source : Times Today

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102