রাজধানী ডেমরা রাজস্ব সার্কেল অধীনে ঢাকা মহানগরের উত্তর নন্দীপাড়া মৌজায় ২১ কোটি টাকা মূল্যের ০.১৪৫৯ একর সরকারি খাস জমি উদ্ধার হয়েছে।
জেলা প্রশাসন, ঢাকা এর তত্ত্বাবধানে বাড্ডা থানাধীন উত্তর নন্দীপাড়া মৌজায় ইস্টার্ণ হাউজিং লি: এর প্রকল্পের মধ্যে ২১ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধারপূর্বক সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
উদ্ধারকৃত জমিটি উত্তর নন্দীপাড়া মৌজাস্থিত সিটি ০১ নং খতিয়ানভুক্ত, সিটি ১৭১৮ নং দাগের অন্তর্ভুক্ত। উদ্ধারকৃত জমির পরিমাণ ০.১৪৫৯ একর (প্রায় ১৪.৬ শতাংশ), যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ২১,০০,০০,০০০/- (একুশ কোটি) টাকা।
উক্ত জমিটির অবস্থান :
উদ্ধারকৃত সম্পত্তিটি ইস্টার্ণ হাউজিং লিঃ-এর মালিকানাধীন প্রকল্পের আফতাব নগর এলাকায় উক্ত কোম্পানীর সৃজিত লে-আউট প্ল্যান অনুযায়ী ‘এম’ ব্লকের ২ নং সেক্টরের ০১ নং রোডে অবস্থিত।
সরকারি স্বার্থ রক্ষার্থে উক্ত খাস জমিতে সরেজমিনে উপস্থিত হয়ে সরকারি মালিকানা সংক্রান্ত অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয় এবং অবৈধ দখল থেকে জমিটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। উক্ত অভিযানে ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সহ কানুনগো, সার্ভেয়ার সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সরকারি স্বার্থ সংরক্ষণের নিমিত্তে এই অভিযান অব্যাহত থাকবে।