রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ হাইব্রিড নেতাদের উত্থান, তৃণমূল নেতা ও কর্মীদের পতন—বিএনপির ধ্বংসের অন্যতম কারণ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী ইবাদত হোক যৌবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সব মেট্রো স্টেশনে বসছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সেপ্টেম্বরের শেষের দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে টিকা না নেওয়া শিশুরাই বেশি হামে আক্রান্ত হচ্ছে।

এ কারণে চলতি মাসে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। এ সময় হামের প্রকোপ কমাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও টিকা কার্যক্রম চালু রাখার আশ্বাস দেন মন্ত্রী।

হাসপাতাল পরিদর্শনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী।

বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেশের হাসপাতালগুলোতে সেবার মান উন্নত হয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে সরকার।

সারা দেশে চিকিৎসক ও নার্সের সংকট কমাতে আগামী তিন মাসের মধ্যেই বড় পরিসরে নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102