শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো লাশ উদ্ধার পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে : শিল্পমন্ত্রী শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎসংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।

আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় রাজনৈতিক দলের আন্দোলন, বিক্ষোভ, লং মার্চ করার অধিকার রয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

রিজভী বলেন, ‘আমেরিকা-ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট হচ্ছে।’

অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102