বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে : মাহদী আমিন ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ হয়ে দাঁয়িয়ে সেই ১৯৭১ গাছ আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে কেন্দুয়ায় বিএনপির আনন্দ র‍্যালি কেন্দুয়ায় ৪০ শতক কৃষিজমি জোরপূর্বক দখলের অভিযোগ গাজীপুরে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইরানের আরো একটি আনন্দ আয়োজনে বিষাদের কান্না লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে মদনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিয়ম মেনে ব্যানার স্থাপন ও অপসারণে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএনসিসি প্রশাসক

আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

একসময় টালিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্ব এবং পর্দার রসায়ন নিয়ে দর্শকের আগ্রহ এখনও আগের মতোই।দীর্ঘ বিরতির পর একসঙ্গে নতুন সিনেমায় অভিনয় করছেন তারা। এরই মধ্যে একসঙ্গে ফটোশুটে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন এই দুই তারকা।
সোমবার (১ সেপ্টেম্বর) আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর প্রচারে ফেসবুক লাইভে একসঙ্গে হাজির হন দেব ও শুভশ্রী। তাদের এই উপস্থিতি ঘিরে দিনভর টালিউডে ছিল আলোচনা।

এর মধ্যেই বিশেষ এক ফটোশুটে ক্যামেরাবন্দি হন সাবেক এই জুটি।
ফটোশুটের ছবিগুলোতে ধরা পড়েছে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ও প্রাণবন্ত মুহূর্ত। একটি ছবিতে শুভশ্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় দেবকে। দুজনের মুখেই ছিল হাসি।

নীল ও ধূসর শেডের আধুনিক পাশ্চাত্য পোশাকেও নজর কেড়েছেন তারা।
এই ফটোশুটের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। ছবি প্রকাশ্যে আসতেই তাদের পুরোনো রসায়ন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। অনুরাগীদের অনেকেই স্মৃতিচারণ করছেন দেব-শুভশ্রীর সেই জনপ্রিয় জুটির।

অন্যদিকে, ‘দুই বাচ্চার মা’ মন্তব্যকে কেন্দ্র করে একসময় শুভশ্রীর সঙ্গে দেবের ভুল বোঝাবুঝি হয়েছিল।

সেই ঘটনার পর শুভশ্রীর ফোন নম্বরও মুছে দিয়েছিলেন দেব। ঝগড়া হলে একে অপরের নম্বর ব্লক কিংবা ডিলিট করে দেওয়া তাদের পুরোনো অভ্যাস বলেও জানান দুজন।
তবে সোমবারের ফেসবুক লাইভে দেব স্পষ্ট করেন, শুভশ্রীর সঙ্গে তার যোগাযোগ কখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এমনকি রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের আগের দিনও তাদের কথা হয়েছিল বলে জানান তিনি।

এদিন একে অপরকে একটি বিশেষ প্রতিশ্রুতিও দিয়েছেন দেব ও শুভশ্রী। পুরোনো ঝগড়া ও অভিমান ভুলে এবার সম্পর্কটাকে আরও স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শুভশ্রী বলেন, ‘যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। একে অপরের নাম্বারও ব্লক করব না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102