বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন কার্যক্রম ও অর্জন উদ্‌যাপন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর বারিধারার ডি-মার্জেন্ড সেন্টারে ‘শিশুশ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে অর্জনসমূহ উদ্‌যাপন-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘ঢাকা ইস্ট এরিয়া প্রোগ্রাম’ অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. জুলকার নায়ন। তিনি বলেন, ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনা, শিশুশ্রম বন্ধ ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ প্রশংসনীয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর জেনি মিল্ড্রেড ডি ক্রুজ ‘৫ জিরো+’ অর্জনের গুরুত্ব তুলে ধরে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশুশ্রম থেকে মুক্ত হওয়া কয়েকজন শিশু তাদের ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরে। শিশু ও পরিবারের আত্মনির্ভরশীলতার জন্য ৩টি ভ্যান, ৭টি সেলাই মেশিন, ১০টি স্কুল ব্যাগ ও ছাতা এবং ১০ সেট শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, শিশু, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক ‘পট গান’ পরিবেশিত হয়।
বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। সংস্থাটি কোনো এলাকায় কার্যক্রম শেষ করে চলে গেলেও অর্জন ধরে রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। সরকারের পাশাপাশি প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগেই শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরে পড়ামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102