শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে কোদাল নিয়ে মাঠে বিএনপি নেতা মো. আফাজ উদ্দিন নেপাল-চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ বই দেখে লেখার অভিযোগ, সাংবাদিকের ওপর ‘হামলা’ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন জীবিত থাকতেই ‘চল্লিশা’, ৫ হাজার মানুষকে খাওয়ালেন দম্পতি চাঁদের আলো আর কুপি বাতিতে পুঁথি পাঠের আসর

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102