শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে কোদাল নিয়ে মাঠে বিএনপি নেতা মো. আফাজ উদ্দিন নেপাল-চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ বই দেখে লেখার অভিযোগ, সাংবাদিকের ওপর ‘হামলা’ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন জীবিত থাকতেই ‘চল্লিশা’, ৫ হাজার মানুষকে খাওয়ালেন দম্পতি

উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে কোদাল নিয়ে মাঠে বিএনপি নেতা মো. আফাজ উদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

উত্তরার পরিবেশকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও মানুষের চলাচলের উপযোগী রাখতে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) উত্তরা ১৭ নম্বর সেক্টরের ০৭ নম্বর ব্রিজ, শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সংলগ্ন লেকের পাড়ের ওয়াকওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতাকর্মী ও শ্রমিকদের সঙ্গে অংশ নেন তিনি। এ সময় মো. আফাজ উদ্দিন নিজ হাতে কোদাল নিয়ে নেতাকর্মী ও শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, মানুষের জন্য ভালো কোনো কাজ শুধু নির্দেশনা দিয়ে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে কাজ করলেই সেই উদ্যোগের প্রকৃত সফলতা আসে।

গত ১১ মাস ধরে মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে উত্তরার বিভিন্ন খাল, লেকের পাড় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য উত্তরা গড়ার লক্ষ্যে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

কথায় নয়, কাজের মাধ্যমেই মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন বিএনপি নেতা মো. আফাজ উদ্দিন। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102