বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়ে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের চাহিদা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে তুলে ধরেন।

এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার সব ধরনের সহযোগিত করবে।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীরে ধীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে—এ বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102