শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে কোদাল নিয়ে মাঠে বিএনপি নেতা মো. আফাজ উদ্দিন নেপাল-চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ বই দেখে লেখার অভিযোগ, সাংবাদিকের ওপর ‘হামলা’ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন জীবিত থাকতেই ‘চল্লিশা’, ৫ হাজার মানুষকে খাওয়ালেন দম্পতি

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে গরমের দাপট বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102