রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে—চীফ হুইপ নূরুল ইসলাম মনি লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ উত্তরায় ‘আলোকিত কুরআন’ কর্মসূচিতে ১৫ শিক্ষার্থীকে কুরআন ও সনদ প্রদান উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ

উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (২৮ আগস্ট)

রাজধানী উত্তরাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের চতুর্থ দিনে উত্তরা ১৪ নম্বর সেক্টরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেট থেকে ১৪ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সচেতন নাগরিক মঞ্চ মনোনীত ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া।

অভিযান চলাকালে সমবেত জনতার উদ্দেশে অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “সবাই পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করুন। অপরিচ্ছন্ন রাস্তা, মশার উপদ্রব, ময়লা-আবর্জনা ফেলে মাসের পর মাস পড়ে থাকে। আমাদের শহর আমাদেরকেই পরিচ্ছন্ন করতে হবে।

তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে শহর পরিচ্ছন্ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা। “আমার শহর, আমার পরিবেশ—আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ উদ্যোগের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা এবং ৫১ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে একযোগে কাজ করতে চান তারা।

ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানিয়ে অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল হোসেন, সেক্রেটারি ফিরোজ আলম, জামায়াত নেতা মাওলানা আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় জামায়াত নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102