মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এসব ঘটনার খবর নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

স্ক্রল করলেই চোখে পড়ছে খুন, হত্যা ও নানা ধরনের অপরাধের খবর।
সাধারণ মানুষের মতো এসব ঘটনাই চোখ এড়ায়নি অভিনেত্রী জাকিয়া বারী মমর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ভার্চুয়াল জগতে অপরাধ ও সহিংসতার খবরের ছড়াছড়ি নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।

মমর এই মন্তব্যের সূত্র ‘ক্রাইম পেট্রোল’, ভারতের জনপ্রিয় অপরাধভিত্তিক একটি টেলিভিশন সিরিজ। বাস্তব বিভিন্ন ঘটনার আদলে নির্মিত অনুষ্ঠানটিতে খুন, হত্যা ও নানা ধরনের অপরাধের ঘটনা তুলে ধরা হতো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ভেসে আসা অপরাধ ও সহিংসতার খবরের বর্তমান চিত্র বোঝাতেই প্রতীকী অর্থে ‘ক্রাইম পেট্রোল’-এর প্রসঙ্গ টেনেছেন মম।

অভিনয়ের বাইরেও সমসাময়িক নানা ঘটনা, সামাজিক ইস্যু ও নিজের অনুভূতি নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন জাকিয়া বারী মম। এবারও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানালেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102