সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বগুড়ায় সাবেক মেম্বার সাইফুল ইসলামকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই গ্রামের মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও পেশায় একজন খামারি ছিলেন।

জানা গেছে, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের ধানি জমিতে ফেলে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত হিসেবে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102