বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান কাণ্ডে শাস্তি পেলেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাঠের মেজাজ হারিয়ে আলোচনার কেন্দ্রে এখন লিওনেল মেসি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে চড় মেরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র।

উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলএমটেনকে জরিমানার শাস্তি দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। তবে জরিমানার অঙ্ক গোপনেই রেখেছে সংস্থাটি।
বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত ‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের সন্তান এই কুইন সুলিভান। একই ম্যাচে আলো ছড়িয়েছেন তার ছোট ভাই কাভান সুলিভানও।

ম্যাচের শেষ দিকে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় কাভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়েছিল। অবশ্য কাভানের এক ম্যাচের নিষেধাজ্ঞা ও লাল কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তীতে তুলে নেয় এমএলএসের স্বাধীন রিভিউ প্যানেল।
একই ম্যাচে উত্তাপ ছড়িয়েছেন মায়ামির ইয়ান ফ্রে-ও। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার মুখে কুইন সুলিভান পড়ে গেলে তার ঘাড় চেপে ধরেন ফ্রে।

সুলিভানও উঠে দাঁড়িয়ে ফ্রেকে পাল্টা ট্যাকল করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফলে ফ্রে-কেও আলাদাভাবে জরিমানার শাস্তি পেতে হয়েছে।
বাংলাদেশি ফুটবলে সুলিভান পরিবারের যোগসূত্রটা বেশ পুরোনো। কুইনের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মঞ্চ কাঁপিয়েছেন। ফলে বাংলাদেশের সমর্থকরাও নিয়মিত চোখ রাখেন তাদের পারফরম্যান্সে।

এদিকে বিতর্কের রাতটি ব্যক্তিগতভাবে মেসির জন্য ছিল আবেগঘণ এক মুহূর্ত। বাবা হোর্হে মেসির প্রয়াণের পর এই ম্যাচেই প্রথম মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। মাঠে নেমেই এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102