শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নতুন সভাপতি আতিক মুজাহিদ, সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ খাগড়াছড়িতে আকস্মিক বন্যা, পানিবন্দি বহু পরিবার নিকুঞ্জ থেকে জাহিদ ইকবাল চত্বর: জনস্বাস্থ্য সুরক্ষায় ১২ দিনের নতুন লড়াই বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান কাণ্ডে শাস্তি পেলেন মেসি ঠাকুরগাঁও-১ আসনে কে হচ্ছেন মির্জা ফখরুলের উত্তরসূরি? স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৪৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে ১২ জন যোদ্ধা নিহত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চালানো অভিযানে আরো ৩৭ জন নিহত হয়েছে।

সামরিক বাহিনী নিহতদের ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্য হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য যথাক্রমে এই নাম ব্যবহার করে।

পাকিস্তান সরকার অভিযোগ করে আসছে, টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা আফগানিস্তানে থাকা নিরাপদ আশ্রয়স্থল থেকে হামলা চালায় এবং বেলুচ গোষ্ঠীগুলো ভারত থেকেও সমর্থন পায়। তবে আফগানিস্তান ও ভারত উভয়ই এসব অভিযোগ অস্বীকার করেছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি একটি আলাদা সংগঠন হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়েছে।

এসব হামলার বেশিরভাগের জন্য টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়।
পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবহুল প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বেলুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর বিদ্রোহের কেন্দ্র। এসব গোষ্ঠী পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরো বেশি স্বায়ত্তশাসন বা স্বাধীনতা দাবি করে আসছে।

আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা বেলুচিস্তানে টিটিপি ও ইসলামিক স্টেটের (আইএস) মতো সশস্ত্র গোষ্ঠীও বিভিন্ন সময় হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102