শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না : ডিএনসিসি প্রশাসক সিলেটের ওসমানীনগরে ফের সড়কে ঝরল ৪ প্রাণ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নতুন সভাপতি আতিক মুজাহিদ, সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ খাগড়াছড়িতে আকস্মিক বন্যা, পানিবন্দি বহু পরিবার নিকুঞ্জ থেকে জাহিদ ইকবাল চত্বর: জনস্বাস্থ্য সুরক্ষায় ১২ দিনের নতুন লড়াই বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান কাণ্ডে শাস্তি পেলেন মেসি ঠাকুরগাঁও-১ আসনে কে হচ্ছেন মির্জা ফখরুলের উত্তরসূরি?

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নতুন সভাপতি আতিক মুজাহিদ, সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি ও নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, ‘আমরা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। দীর্ঘদিনের পথচলায় আমাদের কেউ কেউ হতাশা ব্যক্ত করেন—কেন এখনো আমরা সফল হইনি? তাদের বলব, মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমাদের ভয় ও চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও।’ সুতরাং ধৈর্যের সঙ্গে আল্লাহর রহমতকে পুঁজি করে কাজ করে যেতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পীর সাহেব চরমোনাই বলেন, আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশকে ভালোবাসি। ঈমানের একটি অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়নি।
তিনি বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিল, তাদের আমলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের এক কর্মীকে নির্মমভাবে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘আমরা চব্বিশে যেভাবে পাখির মতো গুলি করে এ দেশের মেধাবীদের হত্যা করা হয়েছিল, সেই শব্দগুলো এখনো আমাদের কানে ধ্বনিত হচ্ছে। যারাই এসবের পুনরাবৃত্তি করবে, তাদের অবস্থাও পতিত স্বৈরাচারের মতো হবে।’
বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা দেশ পরিচালনা করেছে, তাদের নীতি-আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনি। মায়েদের সন্তানহারা চিৎকার বন্ধ হয়নি, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়নি এবং নির্বিচারে যুগ যুগ ধরে মানুষকে জেলে পড়ে থাকতে হয়েছে। এসব নীতি-আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া ও আখিরাতে শান্তির পথ দেখাতে পারে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ২০২৪ সালে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণের সহযোগিতা পাওয়া যাবে না।

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের উপদেষ্টা ও সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসেন, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দীন, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি রেজাউল করীম আবরার, প্রফেসর ড. সরোয়ার হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও ড. ঈসা সাহেদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।

সম্মেলনের শেষপর্বে ২০২৭-২৮ সেশনের জন্য প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102