মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩ শেখ মুজিবকে নিয়ে পোস্ট, কলেজ শিক্ষক বরখাস্ত নারীদের জন্য ঢাকার রাস্তায় নামছে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব-২০২৬ বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের আয়ারল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি রাজবাড়ী প্রধান ডাকঘর থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আতঙ্কে গ্রাহকরা

শেখ মুজিবকে নিয়ে পোস্ট, কলেজ শিক্ষক বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভায় প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বরখাস্তের আগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি।
সোহেলী আক্তার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত ১৫ আগস্ট (শনিবার) নিজের ফেসবুক আইডিতে ‘গভীর শোক’ লেখা একটি ফটো কার্ড পোস্ট করেন তিনি। ওই ফটো কার্ডে শেখ মুজিবের ছবিও ছিল।

পরদিন (রবিবার) কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী। ওই দিন তার ফেসবুক পোস্টটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে রাতে নন্দনগাছী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।

সোমবার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে সোহেলী আক্তারের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া নন্দনগাছী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদ বলেন, ‘সোহেলী আক্তার কলেজে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ জন্য আমরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছি।’
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করেছি। শোকজ করা হয়নি। তবে এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে প্রভাষক সোহেলী আক্তার বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কি না কিছুই জানি না। তবে আমার কী দোষ, সেটাও তো জানি না। আমার কিছু বলার নেই।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102