বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১৮ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে এসে পৌঁছায় তারা।

এই সফরে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক বাধা কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

দলের অন্যরা হলেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট রাকেশ স্বামী, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা কে. এলা, দ্য ইনফ্রাভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বিনায়ক চ্যাটার্জি, অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পরম শাহ, এলএমডব্লিউ গ্লোবালের চিফ অপারেটিং অফিসার পিজে রাজেশ, মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধান রাজেশ গুপ্ত, মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধা; কৃষ্ণ খাটওয়ানি, গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের দক্ষিণ এশিয়া প্রধান; ফোর্বস মার্শাল গ্রুপ হেড (আন্তর্জাতিক কার্যক্রম) দীপক শর্মা এবং অ্যাপোলো হসপিটালসের গ্রুপ হেড (আন্তর্জাতিক কার্যক্রম) এম এস গুরু প্রসাদ প্রমুখ।

প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং অন্যান্য নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও একটি বৈঠক নির্ধারিত রয়েছে।

মঙ্গলবার দেশের শীর্ষ ব্যাবসায়িক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত দুই বছরে উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধি-নিষেধের কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102