সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩ শেখ মুজিবকে নিয়ে পোস্ট, কলেজ শিক্ষক বরখাস্ত নারীদের জন্য ঢাকার রাস্তায় নামছে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব-২০২৬ বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের আয়ারল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি রাজবাড়ী প্রধান ডাকঘর থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আতঙ্কে গ্রাহকরা

নারীদের জন্য ঢাকার রাস্তায় নামছে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল মঙ্গলাবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পিংক বাস’ নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে।

এর মাধ্যমে গণপরিবহণে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, কাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

রাজধানীর গণপরিবহণে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম গণ পরিবহণ।

তবে দীর্ঘদিন ধরেই গণপরিবহণে অতিরিক্ত ভিড়, আসন সংকট, নারী যাত্রীদের হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং নিরাপত্তাজনিত নানা অভিযোগ রয়েছে।

এসব বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিআরটিসির নতুন এই সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা একই ধরনের যাত্রীদের সঙ্গে তুলনামূলক স্বস্তিতে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী নারীদের জন্য এ ধরনের বাস সার্ভিস কার্যকর ভূমিকা রাখতে পারে।

পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

গণপরিবহণে নারী চালকের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। ফলে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিশেষ বাস পরিচালনার এ উদ্যোগকে পরিবহণ খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি নতুন দৃষ্টান্ত হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

আরও দেখুন
সর্বশেষ খবর
Biological Sciences
চাকরির পোস্টিং
এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে গণপরিবহণের অন্যান্য ক্ষেত্রেও নারীদের আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ তৈরি হতে পারে।

এদিকে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর খবরের পর নারী যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহণে নিয়মিত যাতায়াতকারী কর্মজীবী ও শিক্ষার্থীরা নতুন সার্ভিসটি কীভাবে পরিচালিত হয়, কোন কোন রুটে চলবে এবং কী ধরনের সময়সূচি থাকবে, এসব বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন।

মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ রাজধানীর গণ পরিবহণ ব্যবস্থায় নারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে নতুন এই ‘পিংক বাস’ রাজধানীর নারী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প গণ পরিবহণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102