বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

মিরাজ যা করলেন ১৪ বছরে তা করতে পারেননি কেউ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের পথে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে আটকে দেওয়া স্পিন জাদুতে ৫টি উইকেট শিকার করে বাংলাদেশকে জয়ের কাছে পৌঁছে দেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তার এই দারুণ বোলিংয়ের ওপর ভর করেই জয়ের জন্য মামুলি ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারীরা।
অজি ডেরায় ৫ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ১৪ বছর আগের এক বিরল নজির পুনরায় ফিরিয়ে আনলেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো স্পিনার হিসেবে টেস্টের তৃতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম, যা সবশেষ ঘটেছিল ২০১২ সালে। সেবার সফরকারী শ্রীলঙ্কার তারকা বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ (৯৫/৫) অজিদের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন।

এ ছাড়া সফরকারী স্পিনার হিসেবে অজিদের ডেরায় সবশেষ ২০১৯ সালে ৫ উইকেট শিকার করেছিলেন ভারতের কুলদীপ যাদব (তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে)।
এদিকে, ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন তরুণ স্পিডস্টার হাসান মাহমুদ। এবার দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়ে ইতিহাস পাতায় নাম লেখালেন মিরাজ। সব মিলিয়ে অজিদের বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়া চতুর্থ টাইগার বোলার তিনি।

হাসান ও মিরাজ ছাড়া অজিদের বিরুদ্ধে এই কীর্তি রয়েছে কেবল মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের (দুইবার)।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102