সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ছাত্রদলের একাংশ। বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ছাত্রদলের পক্ষ থেকে ক্যাম্পাসে পোস্টারিংও করেছেন নেতাকর্মীরা।
আজ সোমবার সকালে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়। পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে বিভিন্ন বক্তব্য লেখা ছিল।
তবে দুপুরের মধ্যে কলেজ প্রশাসনের উদ্যোগে পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়।

পোস্টারিংয়ে নেতৃত্ব দেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর অসামাজিক বক্তব্যের কারণে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে। সে সামাজিকভাবে মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। এভাবে তো একটা রাজনীতি হতে পারে না।

অন্যদিকে এমন কার্যক্রমের নিন্দা জানিয়ে জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার সদস্যসচিব সজিব উদ্দিন বলেন, যারা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে আপত্তি তুলছেন, তারা প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতির সঙ্গে পরিচিত নয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102