রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬ চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২২ জুলাই, ২০২৬

মেটলাইফে হৃদয় পুড়েছে আর্জেন্টিনার। অতিরিক্ত সময় স্পেনের কাছে ১-০ গোলে হারায় টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হয়নি তাদের।

ম্যাচ হেরে ভীষণ কষ্ট পাওয়ার বিষয়টি এক খোলা চিঠিতে জানিয়েছেন লিওনেল মেসি। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী বলেন, ‘কষ্টটা অনেক গভীর, ক্ষত শুকাতে সময় লাগবে।’
আর্জেন্টাইনদের মুখে হাসি এনে দিতে না পারায় হয়তো সতীর্থদের সঙ্গে দেশে ফেরেননি মেসি। অভিমানকে বুকে পাথরচাপা দিয়ে অবশ্য গতকাল দেশে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

তবে সতীর্থদের মতো বুয়েনস অ্যাইরেসে নয়, ফিরেছেন নিজ শহর রোজারিওতে। ফ্লোরিডা থেকে নিজের প্রাইভেট জেটে রোজারিওতে ফেরেন তিনি।
ফেরার সময় মেসির সঙ্গে ছিল যথারীতি তার পরিবার। তার আসার সংবাদে অনেকে অপেক্ষায় থাকলেও কোনো পাবলিক বক্তব্য রাখেননি তিনি।

প্রাইভেট জেট থেকে নেমেই সাদা এসইউভি গাড়িতে বাড়ির পথে রওনা দেন মেসি। বাসায় অপেক্ষায় ছিলেন ৬৮ বছর বয়সী তার বাবা জর্জ মেসি। বর্তমানে তিনি লক্ষণ স্পষ্ট না হওয়া এক রোগে ভুগছেন।

মেসির অপেক্ষায় থাকা ভক্ত-সমর্থক তার জার্সি ও প্ল্যাকার্ড হাতে এসেছিলেন। তাদের একজনের হাতে ছিল এমন বার্তা, ‘মেসি, তুমি কিংবদন্তি।

আমাদের আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।’
বাড়িতে কত দিন থাকবেন মেসি তা জানা যায়নি। তবে জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে ইন্টার মায়ামিতে ফিরতে পারেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও ক্যারিয়ারের সায়াহ্নেও দারুণ ছন্দে ছিলেন তিনি। কিলিয়ান এমবাপ্পের (১০ গোল) পর সর্বোচ্চ ৮ গোল করেন তিনি। সঙ্গে ৮ ম্যাচে ৪ অ্যাসিস্ট।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102