রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জুলহাস পারভেজ মোল্লাকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে কাওলায় বিক্ষোভ সমাবেশ।

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর কাওলায় বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর কাওলার ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান নিয়ে উপস্থিত হন।

ব্যানারে দাবি করা হয়, জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর মন্তব্য প্রচার করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে তারা এ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করা উচিত। ভিত্তিহীন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
এ সময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত আহবায়ক-শারমিন আক্তার, সাবেক সহ সাধারণ সম্পাদক-আমির হামজা সহ বি এন পির বিভিন্ন অংগসংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে এলাকায় একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102