মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জে নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে —সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে স্পেনের রক্ষণভাগের নিখুঁত রণকৌশলের সামনে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগ পুরো ১২০ মিনিট খেলেও প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি।

মাঠে লিওনেল মেসি থাকা সত্ত্বেও তাদের গুটি কয়েক আক্রমণকে কোনো গোলের সুযোগে রূপান্তর করতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা।

 

তবে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ৩০ মিনিট জুড়ে স্পেনের রক্ষণভাগ পেরিয়ে কোনো ফাঁকা জায়গা বের করতে সম্পূর্ণ ব্যর্থ হয় আর্জেন্টিনা, যার ফলে পুরো ম্যাচে তাদের মোট শট মাত্র ২টি হলেও গোলপোস্ট লক্ষ্য করে কোনো শট ছিল না।

বিপরীতে স্পেন আর্জেন্টিনাকে পুরোপুরি চেপে ধরে ২০টি শট নেয়, যার মধ্যে ১২টি শটই ছিল গোলপোস্ট লক্ষ্য করে। আর্জেন্টিনার আক্রমণভাগের এই ব্যর্থতার মাঝে গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি মেসিবাহিনীর।

অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। বক্সের বাইরে থেকে ভেসে আসা বলটা মাঠের ভেতরে রাখেন নিকো উইলিয়ামস। সেটা অনেকটা ফাঁকায় পেয়ে যান ফেররান তোরেস। এরপরই তা এক শটে জালে জড়ান তিনি।

পরে আর্জেন্টিনা গোল শোধের চেষ্টা করলেও পেরে ওঠেনি স্পেনের সাথে। স্পেনও বাকি সময়ে আর গোলের দেখা পায়নি। এতে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102