সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ভালুকায় এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা গ্রহণের দাবি শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করুন : স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ জন

ভালুকায় এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা গ্রহণের দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভালুকার সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একটি অংশ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিবৃতিতে দাবি করা হয়, তাঁর নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হয়েছে এবং ভালুকায় দৃশ্যমান উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু জাতীয়তাবাদী পরিবারের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতা এবং একজন সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর জনপ্রিয়তা ও উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, দল থেকে বহিষ্কৃত মোরশেদ আলম ও তাঁর সহযোগী বাউন্ডারি শহীদ দীর্ঘদিন ধরে বিভিন্ন মেল ও জুট-সংশ্লিষ্ট ব্যবসায় প্রভাব বিস্তার করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশের মাধ্যমে তারা বিভিন্ন ব্যবসায়িক সুবিধা গ্রহণ করেন। এছাড়া সরকারি বনভূমি ও অন্যান্য সরকারি সম্পত্তি দখল এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও বিবৃতিতে উত্থাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী বনভূমি ও সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণের পর একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে।

বিবৃতিদাতারা বলেন, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102