বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে ঘেরাও কর্মসূচি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেনে নিন, উত্তরা বাসিন্দারা কোন কোন রুটে পাবেন মহিলা বাস সার্ভিস বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২ এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

৪০ টাকায় গাছ! উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার বৃক্ষমেলা

উত্তরা নিউজ প্রতিবেদন

উত্তরা, ঢাকা: সবুজে ভরে উঠবে উত্তরা। আগামীকাল ১৭ জুলাই   থেকে উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা।
স্থান: উত্তরা ১৭ নম্বর সেক্টর, মেট্রোরেলের ৭৩ নম্বর পিলার সংলগ্ন দক্ষিণ প্লাজা।

আয়োজক পরিচালক মোঃ বাইজিদ হোসাইন উত্তরা নিউজকে জানান, মেলায় থাকছে ১৫০প্রকারের দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ। ফলজ, বনজ, ঔষধি ও শোভাময় গাছের পাশাপাশি ছাদবাগান ও বারান্দা বাগানের উপযোগী গাছও পাওয়া যাবে।
এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ বিশেষ ছাড়। তিনি বলেন, মানুষ যেন সহজে গাছ কিনতে পারে সেজন্য আমরা বিশেষ অফার দিচ্ছি। মেলার প্রতিটি গাছ মাত্র ৪০ টাকা।
টানা সাত দিন চলবে এই সবুজ আয়োজন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।

পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।

মেলা চলবে:১৭ জুলাই থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত
সময়: প্রতিদিন সকাল ৯টা – সন্ধ্যা ৬ টা

মেট্রোরেল ৭৩ নম্বর পিলার, সেক্টর-১৭, দিয়াবাড়ি, উত্তরা

স্টাফ রিপোর্টার
মোহাম্মদ আরিফ হোসেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102