শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লুটেরা পুঁজি নয়, দেশীয় শিল্পের বিকাশেই অর্থনৈতিক মুক্তি: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী নারী ক্ষমতায়ন ইস্যুতে ওআইসি সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে বাংলাদেশ প্রতিনিধি দল নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি মেগা প্রকল্পে অপচয় রোধে উন্নত ফিজিবিলিটি স্টাডির গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ গড়ার বার্তা, অনুষ্ঠিত সিইও ফ্যাক্টরি লিডারশিপ সামিট মানবতার অনন্য দৃষ্টান্ত: কৃত্রিম অঙ্গ সংযোজনে নতুন জীবনের স্বপ্ন

নারী ক্ষমতায়ন ইস্যুতে ওআইসি সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে বাংলাদেশ প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১১ জুলাই, ২০২৬

পাকিস্তানে ১২-১৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো: জাহিদ হোসেন এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ইসলামাবাদে আসেন।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক (Barrister Aqeel Malik) এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান। মন্ত্রীর সহধর্মিনী ডা. শরীফা করিম স্বর্ণা তাঁর সফরসঙ্গী হিসেবে ইসলামাবাদে আসেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো: মাহমুদুল হক অন্তর্ভুক্ত রয়েছেন।

মন্ত্রী ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্ত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102