রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

ফ্রান্স-স্পেনকে এগিয়ে রাখলেন কোর্তোয়া, রোমেরো বললেন—‘কান দিই না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১১ জুলাই, ২০২৬

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এ ম্যাচে যে দল জিতবে, তারা শুধু ফাইনাল নয়, শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হবে বলে মনে করেন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া।

কথাটা ঠিক পছন্দ হওয়ার কথা নয় এখনো টুর্নামেন্টে টিকে থাকা বাকি চার দলের। যার মধ্যে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী নিয়ে তাই জিজ্ঞেস করা হয়েছিল আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে। সর্বশেষ ম্যাচে মিসরের বিপক্ষে গোল করা এই ফুটবলার জবাবে বলেছেন, ‘এ সবে আমরা কান দিই না।’

প্রথম সেমিফাইনালের দুই দল ঠিক হয়ে গেলেও দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ এখনো চূড়ান্ত হওয়া বাকি। সেই দুই দল হওয়ার লড়াইয়ে আজ কোয়ার্টার ফাইনালে নামছে ইংল্যান্ড-নরওয়ে ও আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। তবে এ দুই ম্যাচে যারাই জিতুক, এমনকি পরে ফাইনালেও যাক—কোর্তোয়া তাদের পিছিয়েই রাখছেন।

গতকাল স্পেনের কাছে হেরে বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোর্তোয়াকে স্প্যানিশ দলটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, ‘তারা বিশ্বকাপ জিততে পারে। এই দলে সেই দম আছে। আমি তো মনে করি, স্পেন-ফ্রান্স সেমিফাইনালে যারা জিতবে, তারাই বিশ্ব চ্যাম্পিয়ন হবে।’

তবে কোর্তোয়ার এই মন্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন রোমেরো। আর্জেন্টিনা দলের অনুশীলন-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সুইজারল্যান্ড ম্যাচ নিয়েই ভাবছি। ম্যাচটি কঠিন হবে। কোনো খেলোয়াড় কী ভাবছে, সেদিকে আমরা কান দিই না। সবারই নিজস্ব মতামত ও ভাবনার ধরন আছে। কিন্তু আমাদের মনোযোগ শুধুই সামনের ম্যাচে।’

কানসাস সিটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রিস্টিয়ান রোমেরো
আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে এসেছে মিসরকে ৩-২ গোলে হারিয়ে। সেদিন ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা রোমেরোর গোল দিয়েই ম্যাচে ফিরতে শুরু করে।

ডিফেন্ডার হয়েও গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি মজা করে বলেন, ‘স্ট্রাইকারের মতো সামনে চলে যাওয়াটা মুহূর্তের সিদ্ধান্ত ছিল। ২-০ গোলে পিছিয়ে থাকলে এমনটা করতেই হয়। এটা কোচের কোনো সিদ্ধান্ত ছিল না। স্কালোনি যদি আমাকে দেখতেন, তাহলে মেরেই ফেলতেন।’

বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাতটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102