রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, জবাব দিলেন আর্জেন্টিনা কোচ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১১ জুলাই, ২০২৬

সম্প্রতি ফুটবল বিশ্বে একটাই আলোচনা, আর্জেন্টিনাকে নাকি বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা। এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণেই অনেকেই আর্জেন্টিনার হার দেখতে চান। আর সে কারণেই ভিত্তিহীন নানা অভিযোগ ছড়ানো হচ্ছে।

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানে জয়ের পর রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। মিসরের কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশন কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করে ফিফার কাছে অভিযোগও জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এমন দাবিও করেছেন, লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতেই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ সামনে আসেনি।

তবে এই সমালোচনাকেই দল বাড়তি অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে বলে জানান আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘মাঠের বাইরের এসব মন্তব্যই আমাদের জন্য বাড়তি জ্বালানি। এগুলো আমাদের আরও ঐক্যবদ্ধ করে এবং মাঠে নিজেদের প্রমাণ করার তাগিদ বাড়িয়ে দেয়।

ভিএআর প্রযুক্তির যুগে ইচ্ছাকৃতভাবে কোনো দলকে সুবিধা দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্কালোনি। তার ভাষ্যে, ‘এখন ভিএআর রয়েছে। এমন প্রযুক্তির যুগে কোনো নির্দিষ্ট দলকে রেফারির মাধ্যমে সুবিধা দেওয়া খুবই কঠিন। বিশ্বকাপ শুরুর আগে আমাদের নিয়মগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। রেফারিরা সেই নিয়মই অনুসরণ করছেন।’

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাসে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্কালোনির দলের পুরো মনোযোগ এখন পরের ম্যাচেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102