শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা প্রেস ক্লাব নির্বাচন ২০২৬: প্রচারণায় মুখর সাংবাদিক অঙ্গন, জমে উঠেছে নির্বাচনী আমেজ মুন্সীগঞ্জে সমন্বিত প্রবীণ সেবাকেন্দ্র নির্মাণে অ্যাক্রো মেডিকেলের উদ্যোগ যুগ্ম সচিব পদে পদোন্নতি: জুলকার নায়নকে উত্তরা পাবলিক লাইব্রেরির অভিনন্দন ‘এটা ফুটবল নয়, দিনের আলোতে ডাকাতি’—মামদানি ছাত্রকল্যাণ পরিষদের মানবিক উদ্যোগ, মাখনায় ফ্রি ব্লাড গ্রুপিং সেবা সলঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের খামেনির শেষ বিদায়ে ইরানের মাশহাদে লাখো মানুষের ঢল আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সবকিছু দ্রুত ঘটবে: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কোন দিকে যাচ্ছে? পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে

উত্তরা প্রেস ক্লাব নির্বাচন ২০২৬: প্রচারণায় মুখর সাংবাদিক অঙ্গন, জমে উঠেছে নির্বাচনী আমেজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
প্রকাশের তারিখ: ১০ জুলাই ২০২৬

আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে রাজধানীর উত্তরা এলাকার সাংবাদিক সমাজে বইছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থীরা সদস্যদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে উত্তরা প্রেস ক্লাব প্রাঙ্গণ এখন নির্বাচনী আলোচনায় সরগরম।

প্রার্থীরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রেস ক্লাব গঠন, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং ক্লাবের সার্বিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরছেন। এসব প্রতিশ্রুতি সদস্যদের মধ্যেও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
নির্বাচন ঘিরে প্রতিদিনই ক্লাবে সদস্যদের উপস্থিতি বাড়ছে। প্রার্থীরা সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় , পোষ্টার, ফ্যাস্টূন এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নির্বাচনী প্রচারণা ও শুভেচ্ছা বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

উত্তরা প্রেস ক্লাবের সদস্যরা আশা করছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য, দক্ষ এবং সাংবাদিকবান্ধব নেতৃত্ব নির্বাচিত হবে। নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক ঐক্য জোরদার এবং ক্লাবের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা করছেন।
সংশ্লিষ্টদের মতে, উত্তরা প্রেস ক্লাব নির্বাচন ২০২৬ শুধু একটি সাংগঠনিক নির্বাচন নয়; এটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই নির্বাচনকে ঘিরে উত্তরা অঞ্চলের সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102