বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ মরক্কোর ইরানে আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩ জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা দুর্গাপুরে গ্রামীণ সড়কের কোর রোড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত রূপসায় কেডিএর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ মরক্কোর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল মরক্কো। বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা ইসমাইল সাইবারিকে ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না তারা। চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন মরক্কোর এই তারকা ফরোয়ার্ড। মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ওহাবি জানান, সাইবারি ছাড়া দলের বাকি সবাই খেলার জন্য প্রস্তুত।

চলতি বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এমনকি শেষ বত্রিশের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও নিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। এবার সেই স্মৃতি ভুলে প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে অ্যাটলাস লায়ন্সরা।

সাইবারির অনুপস্থিতি মরক্কোর আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই কোচের। শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।

এ প্রসঙ্গে ওহাবি বলেন, ‘২০২২ সালের সেই ম্যাচটি আমি টেলিভিশনে একজন সাধারণ সমর্থক হিসেবে দেখেছিলাম। আগামীকাল আমরা সেমিফাইনালে ওঠার জন্যই খেলব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102